সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জগন্নাথপুরের তিলকপুরে আনোয়ার ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

জগন্নাথপুরের তিলকপুরে আনোয়ার ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

জগন্নাথপুর উপজেলার তিলক পুর এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাউল ২৫ কেজি, তেল ২লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৫ কেজি, হলুদ, মরিচ, রসুন ১ কেজি, চানা ২ কেজি, আদা ৫০০ গ্রাম, মশুর ডাল ২ কেজি, রুহ আফজা ১ বোতল, চিনি ১ কেজি, দুধ ৫০০ গ্রাম, লবন ১ কেজি, চা পাতা কেজি, ভেশন পাউডার, গরম মশলা ইত্যাদি।

এসময় আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ বলেন, আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতি বছরের এ ধরনের মহতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রমজানের প্রথম দিন যাতে রোজাদাররা সেহরী ও ইফতার করতে পারে সেই লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে একটু হাসি ফুটাতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠাকাল থেকে দেশের অসহায় ও গরীব মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম প্রবাসে থেকেও নিজ দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে প্রবাসে থেকে তাদের উপার্জিত টাকা দিয়ে মানুষের মুখে হাঁসি ফুটাচ্ছেন। এই ফাউন্ডেশনের লক্ষ্যই হচ্ছে দরিদ্র পরিবারের মুখে হাসি ফুঁটানো। এই পবিত্র রমজান মাসেও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার অসহায় ও গীরবদের মাঝে উপহার বিতরণ অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কালাম খান, নরুল হক আবু। এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বী, যুব সমাজ, সুশীল সমাজের গণ্যমাণ্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।- সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo