সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নবীগঞ্জের দেওতৈলে হাফেজ মাওলানা আব্দুল কাদের সিংকাপনী (র.) এর ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

নবীগঞ্জের দেওতৈলে হাফেজ মাওলানা আব্দুল কাদের সিংকাপনী (র.) এর ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

নবীগঞ্জের দেওতৈলে হাফেজ মাওলানা আব্দুল কাদের সিংকাপনী (র.) এর ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।  উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল প্রাইমারি স্কুল মাঠে গত মঙ্গলবার রাতে ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে ৫৮তম ইসলামী মহ-সম্মেলন অনুষ্ঠিত হয়।

হাজার হাজার লোকের উপস্থিতিতে মাহফিলে দেশ বিদেশের ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।এছাড়া সিলেট থেকে অতিথি বক্তা হিসাবে যোগ দেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান ও মাসিক শাহজালাল পত্রিকার সম্পাদক আলহাজ্ব রুহুল ফারুক। সম্মেলনে সিংকাপনী পীর সাহেবের ভাতিজা মাওলানা সালেহ আহমদ চৌধুরী ও নাতি সৈয়দ মুফলেহ সালেহীন যোগ দেন।

মাহফিলকে সফলে সহযোগিতা করেন দেওতৈল সূর্য তরুণ যুব সমবায় সমিতি, দেওতৈল গ্রামবাসী ও বিশিষ্ট সমাজসেবী মো. কনর মিয়া। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo