বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
জকিগঞ্জে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ : ইউপি সদস্যসহ দুই ভাই আটক

জকিগঞ্জে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ : ইউপি সদস্যসহ দুই ভাই আটক

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ দুই ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় বাড়ির একটি কক্ষ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন বারঠাকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উত্তরকুল গ্রামের মৃত নছির আলীর ছেলে আবদুল মুকিত (৫৫) ও তার ছোট ভাই মো. আবদুল কাদির (৪৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার রাতে আটকৃতদের নিকট ইয়াবা বড়ির বড় চালান এসেছে এমন তথ্য পান অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তারা। এসব তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তাদের বাড়িতে প্রবেশ করে অভিযান শুরু করেন গোয়েন্দা দল। এসময় আব্দুল কাদির ও তার ভাই আব্দুল মুকিত বাড়িতে অবস্থান করছিলেন। এক পর্যায়ে আবদুল মুকিতের লুঙ্গিতে মুড়িয়ে রাখা অবস্থায় ৪০০ পিস ইয়াবা বড়ি পায় অভিযানকারী দল। এসময় দুই ভাইকে আটক করে গোয়েন্দা দল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তালাবদ্ধ একটি কক্ষে ব্যাগের ভেতরে রাখা আরও ৪৯ হাজার ৬০০টি ইয়াবা বাড়ি জব্দ করা হয়। এসময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান, উপপরিদর্শক মামুনার রশীদ, সহকারী উপপরিদর্শক মুস্তফা কামাল, এনামুল হক খান, সিপাহী প্লাবন দাশ, দিজেন্দ্র দাশ, সোহেল মিয়া ও এহসানুল হক উপস্থিত ছিলেন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo