বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটের ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তার বদলি

সিলেটের ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তার বদলি

নিউজ মিরর ডেস্ক
সিলেটে ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। প্রজ্ঞাপননে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলিকৃত কর্মকর্তারা হলেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. তোফায়েল আহমেদ, উপকমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের ও সিলেট জেলা রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম। তাদের মধ্যে শেখ শরিফুল ইসলামকে সিলেট মহানগর পুলিশে উপকমিশনার, আশরাফ উল্যাহকে রংপুর রেঞ্জে ও তোফায়েল আহমেদ রংপুর মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

অপরদিকে সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে পদায়ন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. তারেক আহম্মেদকে এসএমপি’র উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo