সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দেশে আসলেন বিএনপি নেতা সাংবাদিক জামাল উদ্দিন

দেশে আসলেন বিএনপি নেতা সাংবাদিক জামাল উদ্দিন

বাংলাদেশে এসেছেন যুক্তরাজ্য লিভারপুল শাখা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্যের সহ-সভাপতি সাংবাদিক জামাল উদ্দিন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় সৌদিআরব থেকে ঢাকা হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। যুক্তরাজ্য থেকে ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব অবস্থান করছিলেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ও সাংবাদিক বন্ধুমহল। বিমানবন্দর থেকে তিনি দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের তৈয়বকামালে নিজ গ্রামে যান। গ্রামের তৈয়ব কামাল হযরত শাহজালাল লতিফিয়া মাদ্রাসা মাঠে তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন শুভাকাঙ্খী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্য লিভারপুল শাখা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্যের সহ-সভাপতি সাংবাদিক জামাল উদ্দিন বলেন, বর্তমানে বাংলাদেশকে নতুন করে সাজানোর সুযোগ এসেছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। তাই দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মো. কামাল আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক নেতা আব্দুল ওয়াহিদ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন সুহেল, মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল ছবুর ও মো. আব্দুল আহাদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবছর দেশে এসে সাংবাদিক জামাল উদ্দিন দলমত নির্বিশেষে অসহায় ও দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে থাকেন। তার এ মহতী উদ্যোগের মাধ্যমে এলাকার সবাই উপকৃত হন।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo