মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিকে জেলা ও মহানগর যুবদলের অভিনন্দন

যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিকে জেলা ও মহানগর যুবদলের অভিনন্দন

যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য যুবদলের নতুন নেতৃত্ব দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জাতীয়তাবাদী যুবদলের চেতনা সমুন্নত রেখে প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কার্যকর ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদলের যে লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে, তা বাস্তবায়নে প্রবাসে অবস্থানরত নেতা-কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত নেতারা দেশপ্রেম, ত্যাগ ও সততার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবেন বলে তারা আশাবাদী। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo