সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
১১নং ওয়ার্ডের লালাদিঘীরপাড়ে আব্দুর রহিম মতছিলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

১১নং ওয়ার্ডের লালাদিঘীরপাড়ে আব্দুর রহিম মতছিলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, পবিত্র মাহে রমজানে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিএনপি নেতাকর্মীরা মাহে রমজানের শুরুর পূর্ব থেকেই অসহায় পরিবারের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ যাচ্ছে। তারই অংশ হিসেবে আব্দুর রহিম মতছির নিজ উদ্যোগে ২শ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করে এই পরিবারগুলোর মধ্যে হাসি ফুঁটিয়েছে। এটি তার একটি মহতি উদ্যোগ।

তিনি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১নং ওয়ার্ডের লালাদিঘীরপাড়ে বিশিষ্ট সমাজসেবী ও বিএনপি নেতা আব্দুর রহিম মতছির এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন বলেন, সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তবে সমাজে আর কেউ ক্ষুধার্ত থাকবে না। বক্তারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, আরাফাত অপু, কামাল আহমদ শিমুল, ফাইজার, সোহানুর রহমান খোকন, সালাম, সাজিব সিংহ, তারেক আহমদ তারু, জুুনেদ আহমদ, রাহাত, রুকন হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo