শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
নিউ সুরমা আবাসিক হোটেল থেকে ৪ নারী আটক

নিউ সুরমা আবাসিক হোটেল থেকে ৪ নারী আটক

https://newsmirror24.news/

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে আবাসিক হোটেল থেকে ৪ নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা হোটেলের ২য় ও ৩য় তলা থেকে অসামাজিক কাজের দায়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মুন্নি আক্তার (৩০), তৃষা (২৯), বিবি কুলসুমা (২৬) ও মুন্নি আক্তার (২২)।

শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেন এসএমপির মিডিয়া অফিসার উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আটককৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo