মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে অপারেশন ডেভিল হান্ট : যুবলীগ নেতা মামুন গ্রেফতার

সিলেটে অপারেশন ডেভিল হান্ট : যুবলীগ নেতা মামুন গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা মামলায় মামুন চৌধুরী (৩০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালানা করে তাকে বন্দরবাজার থেকে গ্রেফতার করে।

গ্রেফতার মামুন চৌধুরী সিলেটের কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি দলইমাটি গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে। বর্তমানে তিনি শাহপরাণ থানাধীন নীপবন আবাসিক এলাকায় বসবাস করতেন।

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে যুবলীগ নেতা মামুন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। তাছাড়া আমাদের থানায় মামুনের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজী মামলা রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo