শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
শিল্পপতি কাজী মোশাররফ হোসেনের ইন্তেকাল

শিল্পপতি কাজী মোশাররফ হোসেনের ইন্তেকাল

নিউজ মিরর ডেস্ক
দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমণ্ডলীর সভাপতি ও রাজনীতিবিদ অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শ্বশুর শিল্পপতি ও দানবীর কাজী মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

শুক্রবার রাত ৮টার দিকে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ মাউন্ট অ্যাডোরায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

কাজী মোশাররফ হোসেন মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ কাজী নিবাসের বাসিন্দা কাজী মোশাররফ হোসেন সিলেটের একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তাছাড়া সিলেটে মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রসারে ভূমিকা পালন করেছেন তিনি। তিনি ইসলাম প্রচারে তাবলীগ জামায়াতের সাথে দীর্ঘদিন থেকে যুক্ত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজী মোশাররফ হোসেনের ৪ ছেলে ও ১ মেয়ে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। মরহুমের জানাজা ও দাফনের সময় পারিবারিক সিদ্ধান্তের পর জানানো হবে।

এদিকে, বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যুর সংবাদ পেয়ে তার কাজী নিবাস্থ বাসভবনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ভিড় জমান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo