শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
বালাগঞ্জে মরহুম নজির আহমদ চৌধুরী ও মুদাচ্ছির আহমদ চৌধুরী ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বালাগঞ্জে মরহুম নজির আহমদ চৌধুরী ও মুদাচ্ছির আহমদ চৌধুরী ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মরহুম নজির আহমদ চৌধুরী ও মুদাচ্ছির আহমদ চৌধুরী ট্রাস্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামে গরীব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০১ মার্চ) বিকেলে ১ম ধাপে ৩০টি পরিবারের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী  জুনেদ আহমদ চৌধুরী। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, সয়াবিন তেল, লবন, আলু, পিয়াজ, রসুন, আদা, ছোলা, মরিচ, দুধ, চিনি ও  চাপাতা।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ট্রাস্টের ট্রাস্টি মুদাচ্ছির আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা মিছবাহ উদ্দিন (শাহনাজ), মো. তজমুল আলী, মাজেদ আহমদ চৌধুরী, মারুফ আহমদ চৌধুরী, ট্রাস্টের পরিচালক মাহদি আহমদ চৌধুরী, জাহিদ হাসান, কামরুল হোসাইন, ফারহান আহমদ চৌধুরী, মাহবুব আহমদ চৌধুরী, তাজুল ইসলাম শাকিল প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের দুর্ভোগ নিরসনে  আমাদের সাধ্যমতো চেষ্ঠা করা উচিত। সমাজের উন্নতি সাধন ও দারিদ্রতা নিরসনের লক্ষ্যে মরহুম নজির আহমদ চৌধুরী ও মুদাচ্ছির আহমদ চৌধুরী ট্রাস্ট এর যাত্রা শুরু হয়েছে। পবিত্র মাহে রমজানের আগে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এ কার্যক্রম অসহায় মানুষের কষ্ট খানিকটা লাঘব করবে। বক্তারা ভেদাভেদ ভুলে বিত্তবানদের দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। -বিজ্ঞপ্তি  

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo