মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযান : ১৭৪ বস্তা ভারতীয় চিনি আটক

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযান : ১৭৪ বস্তা ভারতীয় চিনি আটক

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় দুুইটি গুদামে অভিযান চালিয়ে ১৭৪ বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করেছে সেনাবাহিনী। তবে উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জৈন্তাপুরের হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার (১লা মার্চ) বেলা ২টায় বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট (২৭ বীর ইউনিট) এর টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর বাজারের দুইটি গুদামে তল্লাশী চালিয়ে একটিতে ৬৯ বস্তা ও অপর গুদামে ১০৫ বস্তা ভারতীয় চিনি আটক করে।

সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, আটককৃত চিনিগুলো বিধিমোতাবেক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo