মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে যুবদলের সেই বহিষ্কৃত নেতা জয়দ্বীপ মাধব গ্রেফতার

সিলেটে যুবদলের সেই বহিষ্কৃত নেতা জয়দ্বীপ মাধব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় মহানগর যুবদলের বহিষ্কৃত সহ-সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ চৌধুরী মাধবকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকোনা গ্রাম থেকে সিলেট মহানগর পুলিশ তাকে গ্রেফতার করে। জয়দ্বীপ চৌধুরী মাধব (৩৫) সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, ২৮ ফেব্রুয়ারি সিলেট জেলা পরিষদের সামনের ফুটপাত থেকে কাজল মিয়া (৫০) নামের এক হকারকে জয়দ্বীপ চৌধুরীর নেতৃত্বে অপহরণ করে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে নিয়ে আসা হয়। সেখানে ছোরা দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে এবং তাকে মারধর করা হয়। পরে তার কাছে আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে জিন্দাবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হকাররা। খবর পেয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী গিয়ে হকারদের শান্ত করে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর ২ ঘন্টার মাথায় রাত ১২টার দিকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয় যুবদল নেতা জয়দ্বীপ চৌধুরী মাধবকে।

চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় কাজল মিয়া বাদি হয়ে শনিবার কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo