মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ৫ টাকার লেবু এখন ২৫ টাকা!

সিলেটে ৫ টাকার লেবু এখন ২৫ টাকা!

নিউজ মিরর ডেস্ক
সিলেটে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লেবুর দাম বেড়ে গেছে। ১০ দিন আগে যে লেবুর দাম ছিল ৫ টাকা, এখন সেটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল আছে।

শনিবার রাতে নগরীর বন্দরবাজার, আম্বরখানা, রিকাবিবাজার ও মদিনা মার্কেট এলাকা ঘুরে এমন চড়া দামে লেবু বিক্রি হতে দেখা যায়। বিক্রেতারা জানান, ইফতারের সময় ধনী-গরিব নির্বিশেষে সবার কাছে লেবুর শরবতের বেশ চাহিদা থাকে। তবে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। এ কারণে দাম একলাফে কয়েক গুণ বেড়েছে।

বাজার ঘুরে জানা গেছে, দেড় সপ্তাহ আগে মাঝারি আকারের লেবু প্রতি হালির দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা। অন্যদিকে বড় আকারের লেবু প্রতি হালি এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। আগে তা ছিল ৩০ থেকে ৫০ টাকা।

রিকাবিবাজার এলাকার সবজি ব্যবসায়ী মো. হেলাল মিয়া গতকাল রাতে বলেন, বাজারে সব ব্যবসায়ীর লেবু শেষ হয়ে গেছে। সন্ধ্যার পর তিনি ১০০টি লেবু এনেছিলেন। এখন আছে মাত্র এক হালি। পাইকারি বাজারে লেবুর দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে একলাফে কয়েক গুণ বেড়েছে বলে তিনি দাবি করেন।

বন্দরবাজার এলাকার ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মো. আছলম জানান, এখন লেবুর মৌসুম নয়, তাই বাজারে বেশি লেবুর সরবরাহ নেই। চাহিদা সত্ত্বেও ক্রেতারা লেবু পাচ্ছেন না। এ কারণেই লেবুর দাম এখন চড়া।

একাধিক ক্রেতা বলেন, তুলনামূলকভাবে বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় রমজানে দাম এবার সেই অর্থে বাড়েনি। তবে লেবুর দাম চড়া। স্থানীয় প্রশাসন একটু তদারকি করলে লেবুর দামও সহনীয় পর্যায়ে থাকবে।

মদিনা মার্কেট সবজির বাজারে কথা হয় পাঠানটুলা এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেড় সপ্তাহের ব্যবধানে প্রতি হালি লেবুর দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন সঠিকভাবে বাজার তদারকি করলে এভাবে হুট করে ব্যবসায়ীরা দাম বাড়াতে পারতেন না।’

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, রমজান মাসে কেউ যেন অন্যায্যভাবে দাম বাড়াতে না পারেন, সে জন্য জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করবে। লেবুর দাম বাড়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo