মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজম্ব প্রতিবেদক
সিলেটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোছা. শেফা বেগম (৩১) সিলেটের জকিগঞ্জ উপজেলার নগরকান্দি গ্রামের মস্তফা আহমদের মেয়ে। শনিবার রাতে নগরীর উপশহর এলাকা থেকে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শেফা গত একবছর ধরে উপশহর এলাকায় এইচ ব্লকের ৫নং রোডের ২৮নং বাসায় (খান ভবন) ৩য় তলায় ভাড়াটিয়া হিসেবে বসাবস করে আসছেন। তার স্বামী সৌদি আরবে থাকেন। গত শনিবার রাতে ওই ফ্ল্যাটে সাবলেট থাকা অপর ভাড়াটিয়া শেফার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo