মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি

সিলেটে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক
সিলেটে নগরীর লালদিঘীর পাড়ে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বিএনপির দুটি গ্রুপের নেতাকর্মীরা। চাঁদা না দিলে বাড়িতে অগ্নিসংযোগের হুমকি দিয়েছে ওরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে লালদিঘীর পাড়ের বন্ধন প্রিকাস্ট কোম্পানির মালিক ফাহিমুল ইসলামের কলকাকলী ৩৩/বি নং বাসায় এ ঘটনা ঘটে।

পরে রোববার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনায় ৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে অভিযুক্ত করে সিলেটের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন নগরীর লালাদীঘিরপাড়ের বন্ধন প্রিকাস্ট কোম্পানির মালিক ফাহিমুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার ইমা।

লালাদীঘিরপাড়ের বিএনপি ও ছাত্রদলের তোফায়েল ও টিপু গ্রুপের লোকেরা এ চাঁদা দাবি করেছে বলে জানিয়েছেন শামীমা আক্তার ইমা।

লিখিত অভিযোগে তিনি বলেন, রোববার সন্ধ্যায় বিএনপি ও ছাত্রদলের দুটি গ্রুপের আমির, রুনু, জুম্মান, সামির আহমদ ও কালা মুন্নাসহ কজন নেতাকর্মীরা বাসায় এসে তার স্বামী বন্ধন প্রিকাস্ট কোম্পানির মালিক ফাহিমুল ইসলামের সন্ধান করে। এ সময় ফাহিম বাসায় নেই জানালে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় রাতে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo