শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের রমাদানের খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের রমাদানের খাদ্য সামগ্রী বিতরণ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পবিত্র রমাদান মাস উপলক্ষে রামাদানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৩ মার্চ) নগরীর পাঠানটুলা এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, রমাদান সংযম, সহমর্মিতা ও ত্যাগের মাস। এই মাসে আমাদের উচিত মানবতার সেবায় এগিয়ে আসা। স্বেচ্ছাসেবক দল সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমান দুঃসময়ে সাধারণ মানুষ চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে অসংখ্য মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। বিএনপি জনগণের দল, আমরা জনগণের দুঃখ-কষ্ট বুঝি এবং তাদের পাশে থাকার চেষ্টা করি। আজকের এই উদ্যোগ তারই একটি অংশ। এ ধরনের মানবিক কার্যক্রম আমরা আগামীতেও অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
সদস্য সচিব আফছর খান বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। আমরা চাই, রমাদানের এই পবিত্র মাসে কেউ যেন অভুক্ত না থাকে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবো। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমীর আলী, আজিজ খান সজিব আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান দিপু, সালাউদ্দিন সাকের। এছাড়াও মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo