সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
এবার গণমাধ্যমের অপব্যবহার করলেন আফসার খান সাদেক

এবার গণমাধ্যমের অপব্যবহার করলেন আফসার খান সাদেক

নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের পায়তারা, অর্ধকোটি টাকা চাঁদা দাবি শিরোনামে ৩ মার্চ সোমবার সিলেটের স্থানীয় কিছু অনলাইন নিউজ পোর্টাল ও কয়েকটি জাতীয় সংবাদ মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন প্রবাসী জামাল উদ্দিন।

তিনি বলেন, অতীতের মতো ভুল তথ্য দিয়ে এবার গণমাধ্যমের অপব্যবহার করলেন আফসার খান সাদেক। এটা নতুন না, আওয়ামী লীগ সরকারের আমলেও সে তার ক্ষমতার অপব্যবহার করেছে। অতীতে একই জায়গা এবং বাসার মালিক ( আমার) বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীর কাছে অভিযোগ করেছিলেন তার আপন ভাইকে দিয়ে আক্তার হোসেন খানকে দিয়ে। গত ২৪ ফেব্রুয়ারি তার পক্ষে তার বোন আলেয়া খানম অতীতের মতো এই অভিযাগ করেন পুলিশ কমিশনার বরাবর। আর এই অভিযোগ দিয়ে এবার গণমাধ্যমকে বোকা বানালেন আফসার খান সাদেক।

অভিযোগে আমার বাসাকে, তার বাসা যুবলীগ নেতা মুকিত দখল করেছে, চাঁদা দাবি করছে ৫০ লাখ। এসব বলে চালিয়ে দিয়েছে।

সিলেটে আমার সম্পত্তি দেখার মতো কেউ নেই, সেই সুবাদে আফসার খান সাদেক আমার সম্পত্তি দখল করার জন্য এই পায়তারা করছে। বিষয়টি আমি আইনশৃংখলা বাহিনীর কাছে অভিযোগ করলেও অদৃশ্য কারণে এসব অভিযোগ আমলে নেয়নি আইন প্রয়োগকারী কোনো সংস্থা। অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের এই নেতা বিভিন্ন মানুষকে প্রবাসে বসে নিজের লোকদের দিয়ে হয়রানী করা অব্যাহত রেখেছেন।

সম্প্রতি সিলেট নগরীর কুমাড়পাড়ার ঝর্নার পাড়ের ঝর্না-৪২ নাম্বার আমার বাসা দখলের চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, প্রশাসনের এক কর্মকর্তার সাথে আফসার খান সাদেকের ভাতিজা যুবলীগ নেতা মাহবুব লোহার পাইপ হাতে আমার বাসায় গিয়ে হামলা করেন।

আফসার খান সাদেক, একই বাসার দখল করেছে বলে অতীতে বিভিন্ন লোকদের দিয়ে অভিযোগ করেছিলো। বর্তমান সরকারের আমলেও এসব করছে।

আমার বাসায় জেলা যুবলীগ নেতা এম আব্দুল মুকিত ও তার স্ত্রী সন্তানদের নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করছেন। দেশে আমাদের কেউ নেই। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাই বলে তাকে ইস্যু করে আমার বাসা দখলের পায়তারা করা হচ্ছে।

সিলেটের সাংবাদিকরা অভিযোগ পত্রে যা পেয়েছেন তাই তোলে ধরেছেন। তবে আমি মনে করি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে একটু খোঁজ খবর নেয়ার প্রয়োজন ছিলো। আমার বাসা কুমাড়পাড়ার ঝর্নার পাড়ের ঝর্না-৪২ , আমার জমির খাজনা, সিসিকের পানির বিল, বিদ্যুৎ বিল এসব কি কিছু আমার নামে। আমি প্রবাসে থাকার সুবাদে আমার বাসা দখলের জন্য এবার আফসার খান সাদেক সিলেটের প্রশাসন ও মিডিয়াকে বোকা বানাচ্ছে এবং সে অবৈধ ফায়দা নিচ্ছে।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা একটু খোঁজ খবর নিন, সঠিক তথ্য তুলে ধরতে আপনাদের প্রতি আমি আহবান জানাচ্ছি। এখানে কুমাড়পাড়ার ঝর্নার পাড়ের ঝর্না-৪৬ নং বাসা বলে কুমাড়পাড়ার ঝর্নার পাড়ের ঝর্না-৪২ নং আমার বাসা দখল করার পায়তারা করা হচ্ছে।

 

এর আগে প্রকাশিত প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।
সিলেটে মূর্তিমান আতঙ্কের নাম আফসার খান সাদেক
যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সাদেকের ক্ষমতার অপব্যবহার

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo