মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
কোম্পানীগঞ্জে জঙ্গলে নিয়ে আদিবাসী নারীকে ধর্ষণ, গ্রেফতার ২

কোম্পানীগঞ্জে জঙ্গলে নিয়ে আদিবাসী নারীকে ধর্ষণ, গ্রেফতার ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটে আদিবাসী এক নারীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে রোরবার (২ মার্চ) সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস ও একই গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আলা উদ্দিন।

পুলিশ জানায়, রোরবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আলা উদ্দিনের বাড়ির সামনের রাস্তা থেকে কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রামের এক আদিবাসী নারীকে অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী একটি জঙ্গলে নিয়ে যায়। প্রথমে প্রদীপ দাস ওই নারীকে ধর্ষন করে। পরে আলা উদ্দিন ধর্ষনের চেষ্টাকালে ওই নারী চোখেমুখে বালু ছিটিয়ে কৌশলে দৌঁড়ে পালিয়ে আসেন।

এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে সোমবার কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, নির্যাতিতা নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo