বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
গোলাপগঞ্জে গরীব মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

গোলাপগঞ্জে গরীব মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশনায় বাদেপাশার উত্তর আলমপুরের গরীব মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩ মার্চ সোমবার দুপুর ২টায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, ফ্রান্স প্রবাসী কামরুল হোসেন সাহান এবং দুবাই প্রবাসী ময়নুল ইসলামের আর্থিক সহযোগিতায় এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ।

বিশিষ্ট মুরব্বি জইন উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট ’ল কলেজ ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা রাশিদ আহমদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজসেবী মোঃ জাকির হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য, বিএনপি নেতা বুরহান উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দ্বারা খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমান, সফিক উদ্দিন, আব্দুল জব্বার, ফখর উদ্দিন, নিজাম উদ্দিন,আরিফ জিলু, রুহেল আহমদ, আব্দুল আহাদ, সাদিকুর রহমান, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মিনহাজ উদ্দিন, শামিম আহমদ, আবুল হোসেন, সাইব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক অসহায় ও গরিব পরিবারের মধ্যে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo