বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকৃত ভূমি নিয়ে চূড়ান্ত শুনানি আগামী ৭ এপ্রিল

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকৃত ভূমি নিয়ে চূড়ান্ত শুনানি আগামী ৭ এপ্রিল

নিউজ মিরর ডেস্ক 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকৃত ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে ভুক্তভোগীদের নিয়ে সিলেটের জেলা প্রশাসকের সম্ভাব্য চূড়ান্ত শুনানি আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে ভুক্তভোগীদের নিয়ে শুনানির কথা থাকলেও আইনি জটিলতা থাকায় তা সম্ভব হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ভুক্তভোগীদের সাথে আলাপ করে সময় চেয়ে আগামী ৭ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেন।

এদিকে শুনানিতে অংশ নিয়ে ব্যানার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা। এসময় ভুক্তভোগীরা বলেন, বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য আমাদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ পাঁচ বছর ধরে প্রাপ্য টাকা দেয়া হচ্ছে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা নিঃস্ব হয়ে গেছি। আগামী ৭ এপ্রিল যেন আমাদের সাথে সুবিচার করে পাওনা বুঝিয়ে দেয়া হয়। অন্যথায় আমরা পরিবার নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবো।

শুনানি সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, ক্যাব’র মো. কবির হোসেন, ভুক্তভোগীদের মধ্যে ফিরোজ আলী, আব্দুল হাকিম, মন্তাজ আলী, সাইচ্ছা মিয়া, সাহেদ আহমদ, সুনু মিয়া, কবির আহমদ, মনসুর আহমদ, আলা উদ্দিন, আব্দুল হালিম, সৈয়দ মকসুদ মতিন, রাজিব হোসেন লিটু, শাহনূর আহমদ, বুলবুল মিয়া, তছির আলী, মো. আহাদ আহমদ, মো. আলী হোসেন, মো. আমিনুল ইসলাম, ফয়জুল হক প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo