বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
চাইনিজ মার্শাল আর্ট একাডেমির আয়োজনে আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স

চাইনিজ মার্শাল আর্ট একাডেমির আয়োজনে আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স

সিলেটের মার্শাল আর্ট অনুরাগীদের জন্য চাইনিজ মার্শাল আর্ট একাডেমি, সিলেট আয়োজন করছে মাসব্যাপী আত্মরক্ষা স্পেশাল কৌশল প্রশিক্ষণ কোর্স।

রমজান মাসজুড়ে প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টা এবং রাত ১০টা ৩০ থেকে ১২টা পর্যন্ত চলবে এই বিশেষ প্রশিক্ষণ, যেখানে অংশগ্রহণকারীরা শিখতে পারবেন আত্মরক্ষার বিভিন্ন কার্যকরী কৌশল।
এই প্রশিক্ষণ পরিচালনা করবেন চীনে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ও সনদপ্রাপ্ত মোঃ আনোয়ার হোসেন। যেকোনো বয়সের আগ্রহী ব্যক্তি এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে সিলেট নগরীর মদিনা মার্কেটের নাইস শপিং সেন্টারের ৫ম তলায়।

বর্তমান সময়ে নিজের সুরক্ষা নিশ্চিত করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি এই প্রশিক্ষণ জীবনযাত্রায় শৃঙ্খলা, মনোযোগ এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে। তাই যারা আত্মরক্ষার বিষয়ে দক্ষতা অর্জন করতে চান, তারা অবশ্যই এই সুযোগ গ্রহণ করতে পারেন।

প্রশিক্ষণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন ০১৭১৯৯২৪৪৭১ নম্বরে। চাইনিজ মার্শাল আর্ট একাডেমি, সিলেট-এর এই প্রশিক্ষণ আপনাকে নিরাপদ ও আত্মবিশ্বাসী জীবন গঠনে সহায়তা করবে।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo