সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
তাহিরপুরে ওয়ার্ড যুবলীগের সভাপতি কুদরত গ্রেফতার

তাহিরপুরে ওয়ার্ড যুবলীগের সভাপতি কুদরত গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধি
অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জের তাহিরপুর সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি কুদরত আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সোমবার রাত সাড়ে ৮টায় তাহিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর ২০২৪ সালের ১৬ই ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়েরকৃত নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে কুদরতকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট সহ বিভিন্ন বাজার ও কামড়াবন্দ গ্রামে অস্ত্র মামলার আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। তাদেরকেও আইনের আওতায় আনা প্রয়োজন। না হলে যেকোনো ধরনের অপ্রীতিকরন ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে জানিয়েছেন সচেতন মহল।

আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা কুদরত আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo