বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
নগরে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নগরে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নিউজ মিরর ডেস্ক
নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ রামাদান মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর তেররতন এলাকায় অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীতে ছিল, খেজুর, চানা, ডাল, তৈল, পিয়াজ, আলু, মুড়ি ইত্যাদি।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান, কার্যকরী সদস্য সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মাওলানা গুলজার হোসেন, নাহিদ ইসলাম, সৈয়দ মানহা রহমান, মাহফুজুর রহমান তালহা।

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল বলেন, নকশী বাংলা ফাউন্ডেশন ইফতার সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক দায়িত্ব হিসেবে। পুরো রামাদান মাসে আমাদের সিলেটের অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে। সাওম পালনকারী অসহায় মানুষকে ইফতার প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আমাদের উচিত আমাদের আশেপাশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo