বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা ঝন্টু সহ আটক ৩, অস্ত্র-মাদক উদ্ধার

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা ঝন্টু সহ আটক ৩, অস্ত্র-মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সিতীশ চন্দ্র নাথ জন্টু সহ আওয়ামী লীগ অঙ্গ-সংগঠনের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর তালতলা তিথী এন্টারপ্রাইজ-২ থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইয়াবা সেবনরত অবস্থায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করে এসএমপির কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য কোতোয়ালী থানার যুগেন্দ্র কুমার নাথের ছেলে সিতীশ চন্দ্র নাথ জন্টু (৫০), জেলা স্বেচ্ছাসেবক কর্মী মির্জাজাঙ্গালের মৃত ইন্দ্র কুমারের ছেলে সুমন কুমার (৫৩) ও জেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী জালালাবাদ আবাসিক এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবুল হোসেন (৫১)।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo