মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শাহপরাণের পাঁচ গ্রামের সংঘর্ষের ঘটনায় আটক ৫

শাহপরাণের পাঁচ গ্রামের সংঘর্ষের ঘটনায় আটক ৫

নিজস্ব প্রতিবেদক
সিলেটের শাহপরাণ এলাকার দাসপাড়ায় পাঁচ গ্রামের সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন খাদিমপাড়া দাসপাড়া ৪নং রোডের মো. আজাদ বিন হোসাইন (১৮) ও দুলাল আহমেদ (৪৩), চকগ্রামের আনোয়ার হোসেন (২৯) ও মোশতাক আহমেদ (৪৭) ও দৈতগ্রামের তাজুল ইসলাম (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। আটককৃতদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা অনুসারে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৫ মার্চ) সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইফতারে আগ মুহুর্তে শাহপরাণ এলাকার ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরো ৩ গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ আহত হন। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘন্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েকশ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইফতারের পরে সংঘর্ষে যুক্ত হয় বংশীধর, বালুটিকর ও হালুপাড়া গ্রামের মানুষ। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo