মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নগরীর সুবিদবাজারে দিন-দুপুরে ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

নগরীর সুবিদবাজারে দিন-দুপুরে ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে দিন-দুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে নগরীর সুবিদবাজার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, সিলেট নগরীর বালুচর এলাকার আলী আকবরের ছেলে আব্দুর রহিম ও শিবগঞ্জের হাতিমভাগ এলাকার নুরুল ইসলামের ছেলে রুহেল আহমদ। এসময় আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর আখালিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে আম্বরখানা যাচ্ছিলেন এক ব্যবসায়ী। অটোরিকশায় আগে থেকে উৎ পেতে ছিলো ছিনতাইকারী চক্র। আম্বরখানার কাছাকাছি সুবিদবাজার আসা মাত্রই ওই ব্যবসায়ীকে ছিনতাইয়ের চেষ্টা করা হলে তিনি চিৎকার শুরু করেন। এসময় পথচারীরা এগিয়ে এসে দুজন ছিনতাইকারীকে আটক করেন। তবে দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ আসলে দুই ছিনতাইকারীকে তাদের কাছে সোপর্দ করেন জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

আটকের পর জনতা দুই ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। থানায় নিয়ে আসার পর পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo