মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
যুক্তরাজ্য যুবদল নেতা মিনারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

যুক্তরাজ্য যুবদল নেতা মিনারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, টাওয়ার হ্যামলেটস যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মোস্তাফিজুর খান মিনারের উদ্যোগে মোঃ আব্দুল হান্নান খান ফাউন্ডেশনের পক্ষ হতে অসহায় দুঃস্থদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল তিনটায় সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

মোঃ আব্দুল হান্নান খান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও যুবদলনেতা মোস্তাফিজুর খান মিনারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

সাবেক ছাত্রনেতা ও মহানগর সেচ্ছাসেবকদল নেতা দেওয়ান তারেক চৌধুরীর পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ বন ও পরিবেশ সম্পাদক আলি আমজাদ, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ লোকমান, সহ সেচ্ছা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন শামীম, সদস‍্য শফিকুর রহমান সুমন, মহানগর যুবদলের সহ সভাপতি প্রানেশ দেব, সোহেল মাহমুদ, যুগ্ম সম্পাদক কামরুল হোসেন হেলাল, সহ সাধারন সম্পাদক আজিজ সাকি, সহ সাংগঠনিক সম্পাদক রনি চৌধুরী, মোস্তাকিম সানি, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক অমিতাব কর, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রুম্মান আহমদ রাজু, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজহার অনিক, যুবদল নেতা আমির উদ্দীন, সঞ্জয় সিং, ফকর উদ্দীন, যুবদল নেতা লিটন আহমেদ, সুমন দাশ, ১৯ নং ওয়ার্ড আহ্বায়ক নির্জন রায়, যুবদল নেতা সামাদ হোসেন, সাদ আহমেদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo