শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
কানাইঘাট সীমান্তে খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

কানাইঘাট সীমান্তে খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

নিউজ মিরর ডেস্ক
সিলেটের কানাইঘাট উপজেলার ভারতীয় সীমান্তে খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত শাহেদ মিয়া কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। সে চোরাচালানের সাথে জড়িত বলে জানা গেছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে ১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানের স্থানীয় চোরাকারবারী খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। এসময় খাসিয়াদের হামলায় তার মৃত্যু হয়। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ভারতীয় চোরাকারবারি (খাসিয়া) কর্তৃক এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানার পর বিএসএফকে জানালে তারা মরদেহের একটি ছবি বিজিবিকে প্রদান করে। পরে নিহত শাহেদের পরিবার ও স্হানীয় জনপ্রতিনিধি মৃত ব্যাক্তি শাহেদ বলে নিশ্চিত করেছেন। মৃতদেহ দেশে আনতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

সীমান্তে শাহেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo