শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
শ্রীমঙ্গলে বিষ খাইয়ে নিরীহ ৯টি গরু হত্যা

শ্রীমঙ্গলে বিষ খাইয়ে নিরীহ ৯টি গরু হত্যা

শ্রীমঙ্গল প্রতিনিধি
নিরীহ প্রাণীর সাথে এ কেমন শক্রতা করছে মানুষ! মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন তার পশুত্বের আচরণ বহিঃপ্রকাশ পায়। এমনই এক পশুত্বের বহিঃপ্রকাশ ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ছাগল খোয়াড়ে দেওয়ায় প্রতিশোধ নিতে বিষ খাইয়ে প্রতিবেশীর ৯ টি গরুকে হত্যা করার অভিযোগ উঠেছে রমজান মিয়া (৫৫) ও তার ছেলে মনিরের (৩০) বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০ টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোণ ইউনিয়নের পশ্চিম রামনগর এলাকার সুলেমান আহমদের (২৫) খামারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে তরুণ উদ্যোক্তা সুলেমান ২০টি গরু দিয়ে একটি খামার শুরু করেন। ৪ মার্চ তার প্রতিবেশী মৃত আমরু মিয়ার ছেলে রমজানের একটি ছাগল সুলেমানের জমির ধান খেয়ে ফেলে। এতে সুলেমান ছাগলটিকে ধরে খোয়াড়ে দেন। ফলে রমজান ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে সুলেমানের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। বুধবার রাত ১০ টায় সুলেমান তার গরুগুলোকে খাবার খাইয়ে আসেন। বৃহস্পতিবার সকাল ৬ টায় তিনি খামারে গিয়ে দেখেন দুটি গরু মরা পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে পশু ডা. রাজুকে খবর দেন।

ডাক্তার এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানান, গরুগুলোকে বিষ খাওয়ানো হয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি দুটি গরুকে মাটি পুতে দেন। পরে ডাক্তার অন্য গরুগুলোকে প্রতিষেধক দেন। তারপরও ৯ টি গরু মারা গেছে।

সুলেমান আহমদ বলেন, তিনি তার আত্মীয়স্বজন থেকে ধার করে ও নিজ মূলধন দিয়ে এ খামার গড়ে তুলেন। তার দৃঢ় বিশ্বাস রমজান মিয়া তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতে তার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি সাধন করেছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডা. সাবিনা ইয়াসমিন জানান, খবর পেয়ে আমরা সুলেমানের খামারে যাই, এ পর্যন্ত ৯টি গরু মারা গেছে। ময়নাতদন্তের সব আলামত সংগ্রহ করা হয়েছে। বিষক্রিয়ার কারণে গরুগুলো মারা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে রমজান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo