শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ঠেলা-ভ্যান বিতরণ

সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ঠেলা-ভ্যান বিতরণ

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াত দারিদ্রমূক্ত স্বনির্ভর জাতি গঠন করতে চায়। সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা চায়। যাকাতভিত্তিক অর্থব্যবস্থা নিশ্চিত করতে পারলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে। আজকে ঠেলা-ভ্যান পৌঁছানোর মাধ্যমে কিছু ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। তারা হালাল রুজির মাধ্যমে পরিবারের ভরণপোষন চালিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।

তিনি বলেন, সমাজের হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। সামর্থবানদের উপর তাদের হক রয়েছে। যথাযথভাবে তাদের হক আদায় করা মুমিনের কাজ। গরীব সারা জীবন গরীব থাকবে এটা ইসলামের শিক্ষা নয়। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। এজন্য প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বনির্ভরতার সুযোগ দেয়া। আর স্বনির্ভরতার সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের ঠেলা-ভ্যান বিতরণ একটি মহৎ উদ্যোগ। আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে চাই। দরিদ্র মানুষের হক তাদের কাছে ফিরিয়ে দিতে চাই।

তিনি শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্রমজীবি শ্রমিকদের মাঝে ঠেলা-ভ্যান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ঠেলা-ভ্যান- বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন ও শ্রমিক নেতা মিয়া মোহাম্মদ রাসেল প্রমূখ।

ঠেলা-ভ্যান বিতরণ শেষে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo