মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটের চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন প্রদানের দাবি

সিলেটের চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন প্রদানের দাবি

অবিলম্বে কালাগুল, ছড়াগাঙ, বুরজান, বুরজান (ফ্যাক্টরী) বাগানের শ্রমিকদের ১২ সপ্তাহের বকেয়া মজুরি, রেশন প্রদান এবং চা শ্রমিকদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে (৭ মার্চ) শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে লাক্কাতুরা, রেস্টক্যাম্প বাজার, বিভাগীয় স্টেডিয়ামের টিকেট কাউন্টারের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা শাখার সভাপতি বীরেন সিং এর সভাপতিত্বে ও শিপন পাল এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি আবু জাফর,সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল,চা শ্রমিক নেতা হৃদয় লোহার, আমেনা বেগম,জরিনা বেগম,শয়ন সিং, প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ১২ সপ্তাহ যাবৎ সিলেটের কালাগুল, বুড়জান, ছড়াগাঙ, বুড়জান (ফ্যাক্টরী) চা বাগানের শ্রমিকরা মজুরি থেকে বঞ্চিত, ৬ সপ্তাহের রেশন থেকে বঞ্চিত, সহস্রাধিক চা শ্রমিক পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ভূক্ত ভোগী শ্রমিকরা ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসক ও বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে অথচ মালিকপক্ষ নির্বিকার, প্রশাসন নীরবতা পালন করছে। ৫ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের পর, সবচেয়ে বেশি বৈষম্যের স্বীকার হচ্ছে শ্রমিকরা। কয়েকমাস পূর্বে এনটিসির বাগানেও একই সমস্যা হয়েছিল, আন্দোলনের কারণে কিছু দাবি আদায় হলেও সমস্যা দূর হয়নি। সামনে বর্ষাকাল বাগানে পাতা উত্তোলনের সময় এরকম সময়ে শ্রমিকরা মজুরি থেকে বঞ্চিত হলে বাগানে কাজ করতে আগ্রহ হারাবে, যা বাগান বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি করবে।

নেতৃবৃন্দ অবিলম্বে কালগুল, ছড়াগাঙ, বুরজান, বুরজান (ফ্যাক্টরী) বাগানের শ্রমিকদের ১২ সপ্তাহের বকেয়া মজুরি ও রেশন প্রদান ও শ্রমিকদের ন্যায়সঙ্গত ১১ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় সকল বাগানের শ্রমিকদের সাথে নিয়ে বাগানে কর্মবিরতী, রাজপথে অবস্থান সহ জোড়ালো আন্দোলনের ঘোষণা প্রদান করেন।-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo