শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
সিলেট রেলওয়ে স্টেশন থেকে ৫ চোরাকারবারি আটক

সিলেট রেলওয়ে স্টেশন থেকে ৫ চোরাকারবারি আটক

নিউজ মিরর ডেস্ক
সিলেট রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় বিস্কুট-চকলেটসহ ৫ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনে ও রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করা হয়।

শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় বিস্কুট-চকলেটসহ একজনকে আটক করে রেলওয়ে পুলিশ। তার নাম নাছির উদ্দিন (৩০)। সে চাঁদপুর জেলার শহরাস্তি থানার যাদবপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র। এসময় তার কাছ থেকে লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। এর আগে দুপুরে পৃথক অভিযানে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় চোরাই পণ্যসহ আরো ৪ জনকে আটক করে রেলওয়ে পুলিশ।

আটককৃতরা হলেন- ঢাকার চকবাজার থানার কাজী দেওয়ান ১ম লেনের মো. নুরুল ইসলামের ছেলে মো. সুজন আহাম্মদ মজনু, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কুড়িগাও গ্রামের আবুল খায়েরের ছেলে জাহিদুল ইসলাম লিমন, বরিশালের বিমানবন্দর থানার ক্ষুদ্রকাটি গ্রামের আব্দুল মালেক খানের ছেলে শামীম হোসেন ও ঢাকার লৌহজং থানার রাদগাও গ্রামের আবেদ আলী শেখের মেয়ে ইয়াছমিন। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকার চোরাই পথে আসা কিট ক্যাট, সাফারি, ডেইরি মিল্ক, বেনজোসহ বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়।

এ ব্যাপারে সিলেট রেলওয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মেহেদী হাসান খান বলেন, পৃথক অভিযানে রেলওয়ে স্টেশন এলাকা থেকে ভারতীয় চোরাই পণ্যসহ ৫ জনকে আটক করা হয়েছে। চোরাকারবারিদের গ্রেফতারে রেল পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo