সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
হেতিমগঞ্জে কবরস্থানের উপর ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

হেতিমগঞ্জে কবরস্থানের উপর ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে কবরস্থানের উপর ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমাবার নামাজের পর হেতিমগঞ্জ এলাকায় সর্বসাধারণের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আব্দুল মুহিত’র সভাপতিত্বে ও রুহল আহমদের পরিচালনায় মানবন্ধনে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, আইন উদ্দিন, সাহার উদ্দিন, ছালিম আহমদ, জেবুল আহমদ, দারা মিয়া, বাবুল আহমদ, মাসুক আহমদ, সেলিম আহমদ, লায়েছ আহমদ, কাইয়ুম আহমদ, গেদা মিয়া, জিলু মিয়া, তুলা মিয়া, কুটই মিয়া, রায়হান, আব্দুর রহমান, রবুল আহমদ, মকবুল আলি, অলি মিয়া, গিয়ান উদ্দিন, আকদ্দস মিয়া, বুরহান উদ্দিন, হারুনুর রশীদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কবরস্থানের উপর ভবন নির্মাণের মতো কাজ একজন মানুষ করতে পারে না। আমরা জন্মের পর থেকে দেখে আসছি এটা কবরস্থান। প্রতি বছরই এখানে অনেক মানুষকে করব দেওয়া হয়। এখন হঠাৎ করে কে বা কারা ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবী জানাই এই কাজ যেন বন্ধ করা হয়। পরে গোলাপগঞ্জ থানা প্রশাসন আশ্বাস দিলে মানববন্ধন শেষ করে এলাকাবাসী।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo