মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
চাঁদপুর জেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল

চাঁদপুর জেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল

চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার নগরীর ধোপাদিঘিরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ, পি ডব্লিউ ডি সিলেটের সহকারি প্রকৌশলী কামাল হোসেন মজুমদার, বি-বাড়িয়া জেলা কল্যাণ সমিতি সিলেটের সভাপতি পুলিশ কর্মকর্তা মো. আব্দুল আউয়াল।

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সহ সভাপতি আলমগীর হোসেন, মির্জা হারুনুর রশিদ, মফিজুল ইসলাম মফিজ, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সমিতির অর্থ সম্পাদক মো. মাসুদ কাজী, সদস্য সচিব ও সমিতির শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হালিম সরকার, সহ সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বেপারী, দপ্তর সম্পাদক রুনা সুলতানা, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান, সদস্য ফয়সল মাহমুদ, নাজমুল হোসেন সুহেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিভাগীয় কমিশনার অফিস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসেন। ইফতার মাহফিলে চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য চাঁদপুরবাসী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেট প্রতিষ্ঠাকাল থেকে মানবতার কল্যাণ, শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, মানবিক সহ সকল জনকল্যাণমূখী কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে আলো ছড়াচ্ছে। এই সমিতির নামই একটি প্রতিষ্ঠান। সমিতির সকল সদস্যবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখছেন যা প্রশংসনীয়। বক্তারা চাঁদপুর জেলা কল্যাণ সমিতি ঐতিহ্য ও সুনাম ধরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo