শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
শাহপরাণে দুধের বাড়ি ডেইরি ফার্মের উন্নয়ন কাজে বাধা, থানায় অভিযোগ

শাহপরাণে দুধের বাড়ি ডেইরি ফার্মের উন্নয়ন কাজে বাধা, থানায় অভিযোগ

নিউজ মিরর ডেস্ক
সিলেটের শাহপরাণ এলাকায় দুধের বাড়ি নামীয় ডেইরি ফার্মের উন্নয়ন কাজে বাধা দেওয়ার পাশাপাশি হামলা চালিয়ে এক জনকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহপরান (রহঃ) থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ প্রদান করেছেন খাদিমপাড়ার খুনির চক গ্রামের মৃত ফরিদ আহমদের পুত্র মো. বাবুল আহমদ। ৭ মার্চ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, খুনিরচক গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে বিলাল মিয়া, দুলাল মিয়া, জাবেদ আহমদ, হবিব আলীর ছেলে ইসলাম উদ্দিন, আব্দুস শহীদের ছেলে মাসুম আহমদ শামীম।

লিখিত অভিযোগে মো. বাবুল আহমদ উল্লেখ করেন, তার ব্যবসা প্রতিষ্ঠান দুধের ডেইরি ফার্মের উন্নয়নমূলক কাজে বিভিন্ন সময়ে বাধাঁ প্রদান করে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় গত ৪ মার্চ সকাল ৭ টায় তারা দেশীয় অস্ত্রসহ নিয়ে বাবুল মিয়াকে পেয়ে কাজে বাধাঁ প্রদান করাসহ ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ৭ মার্চ শুক্রবার সকাল ১০ টায় খুনিচক সাকিনস্থ বাঘ সংলগ্ন রাস্তায় বাবুল আহমদের ছোট ভাই কাবুল আহমদের পথরোধ করে অভিযুক্তরা। তারা দেশীয় অস্ত্র দিয়ে পিঠিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় বিবাদীরা পানির সেচ মেশিন, যার মূল্য-৪০ হাজার টাকা ভেঙ্গে ক্ষতি করে। স্থানীয় লোকজন আহত কাবুল আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo