বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

সিলেট আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

নিউজ মিরর ডেস্ক
২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০০৭ সালে অভিষেক হওয়ার পর সেবারই প্রথম মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে রাখা হয়নি কোনো টেস্ট। বছরখানেক পর আরও একবার মিরপুরকে ছাড়াই দুই টেস্টের সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের ম্যাচ খেলতে দুই দলকেই যেতে হবে চট্টগ্রামে। ২৮ এপ্রিল থেকে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।

ধারণা করা হচ্ছে, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) কথা মাথায় রেখে মিরপুরে কোনো টেস্ট রাখেনি বিসিবি। চলমান ডিপিএলের প্রথম রাউন্ডেই দুটি করে ম্যাচ হচ্ছে মিরপুরে। এমনকি পরবর্তী সময়েও নিয়মিতই ডিপিএল হবে এখানে। এ ছাড়া ক’দিন আগে মেয়েদের ডিপিএলের ম্যাচও হয়েছে মিরপুরেই।

২০২০ সালের পর এবারই প্রথম বাংলাদেশে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। সেবছরের ফেব্রুয়ারিতে একমাত্র টেস্টে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে হেরেছিল সফরকারীরা। যদিও পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলতে ২০২৪ সালে বাংলাদেশে এসেছিল তারা। যদিও ৪-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল জিম্বাবুয়েকে।

ক্রিকেটে সাম্প্রতিক দিনগুলো ভালো কাটেনি বাংলাদেশের। টেস্ট জয়ে বছর শেষ করলেও ওয়ানডেতে হয়েছে ভরাডুবি। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। আছে বিপিএল বিতর্ক। সবমিলিয়ে জিম্বাবুয়ে সিরিজ হতে পারে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo