মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট চেম্বারে প্রশাসকের দায়িত্ব গ্রহণে আর বাঁধা নেই

সিলেট চেম্বারে প্রশাসকের দায়িত্ব গ্রহণে আর বাঁধা নেই

নিউজ মিরর ডেস্ক
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অনির্বাচিত কমিটির দায়েরকৃত রীট আবেদন খারিজ করেছেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগ। ফলে সিলেটে চেম্বারে প্রশাসকের দায়িত্ব গ্রহণে আর বাধা নেই। গত বৃহস্পতিবার (৬ মার্চ) সুপ্রীম কোর্টের আপীল বিভাগ এই আদেশ দেন।

জানা গেছে, গত ১০ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র অনির্বাচিত পরিচালনা পরিষদ ভেঙ্গে অফিস আদেশ (স্মারক নং ২৬.০০.০০০, ১৫৬.৩২. ০০১.২৩(অংশ-৮).১০৬) বলে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে প্রশাসকের দায়িত্ব অর্পন করেন।

কিন্তু এই আদেশের বিরুদ্ধে চেম্বারের অনির্বাচিত পরিষদ হাইকোর্টে একটি রীট আবেদন দায়ের করেন যার নং ১৫৯৭৮/২০২৪। এর পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট ডিভিশনের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি এ. কে. এম. রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বিভাগীয় বেঞ্চ মন্ত্রনালয়ের আদেশের কার্যক্রম স্থগিত রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন।

এর প্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক, উক্ত রুল নিসি ও অন্তর্বর্তীকালীন আদেশে সংক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়ে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে ১২৪৮৫ নং লিভ টু আপীল দাখিল এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত অন্তর্বর্তীকালীন স্টে-অর্ডারের কার্যকারিতা স্থগিত রাখার আদেশ প্রার্থনা করা হয়। এরপর গত বৃহস্পতিবার (৬ মার্চ) তারিখে প্রদত্ত আদেশে ১২৪৮৫/২০২৪নং আপিলের অনুমতির জন্য দেওয়ানী আবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে চেম্বার জজ বিগত গত ১৫ ডিসেম্বর ১৫৯৭৮/২০২৪নং রিট পিটিশনে প্রদত্ত স্থগিতাদেশের কার্যকারিতা আপীল বিভাগ স্থগিত ঘোষণা করেন। আপিল বিভাগের জারি করা স্থগিতাদেশ আদেশের কারণে, হাইকোর্ট বিভাগ কর্তৃক পূর্বে প্রদত্ত স্থগিতাদেশের অন্তর্বর্তীকালীন আদেশ আর কার্যকর থাকল না।

তদনুসারে, স্মারক নং- ২৬.০০.০০০.১৫৬.৩২.০০১.২৩ (অংশ ৮). ১০৬ তারিখ ১০.১২.২০২৪ অনুসারে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা ও নবনির্বাচিত কমিটির কাছে যথাযথ দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করার উদ্দেশ্যে, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেটের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা নেই। এর সত্যতা নিশ্চিত করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মোঃ আনিসুল হাসান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo