মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ৫৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সিলেটে ৫৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

নিউজ মিরর ডেস্ক
সিলেটে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ৫৮ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরণের পণ্য জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়।

শনিবার (৮ মার্চ) রাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরস্থ এস এ ইন্টারন্যাশনালের গোডাউনে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। আটককৃত রাম চন্দ্র দত্ত (৪২) কুমিল্লার অকিল চন্দ্র দত্তের ছেলে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১৯০ বাস্তা ভারতীয় জিরা, ১০০ বস্তা কিসমিস ও ৩০০ কেজি ফুচকা। যার আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৮৫ হাজার টাকা।

অভিযান সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরস্থ এস এ ইন্টারন্যাশনাল নামীয় একটি প্রতিষ্ঠানের গোডাউনে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট (বিজিবি-৪৮) পুলিশ ও কাস্টমস যৌথ অভিযান চালায়। এসময় সেখানে ভারতীয় জিরা, কিসমিস ও ফুচকা পাওয়া যায়। সেগুলোর আমদানির কাগজ পত্র দেখতে চাইলে ওই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা রামচন্দ্র পাল কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় রাম চন্দ্র ও প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেটে জেলার সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, অর্পিত সম্পত্তি সেল, আরএম শাখা) মাহমুদ আশিক কবির।

এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও কাস্টমসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo