সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান এবং ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (১০ মার্চ) নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান ও মাহফিলের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু এবং ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মনসুর।

মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ ও অর্থ সম্পাদক মো. কামরান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীরা দলের ঊর্ধ্বে। আমরা ব্যবসায়ী, এটাই সবচেয়ে বড় পরিচয়। তাই যে কোন প্রয়োজন ও যৌক্তির দাবি আদায়ে সিলেটের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ফুটপাত হকারমুক্ত করার চলমান আন্দোলনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আবু জাফর কামরান, মো. আব্দুল্লাহ জিয়া ও মো. আতাহার আলী, সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আহমদ, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনেদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরশাদুল হক, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ নাসির আহমদ, ক্রীড়া সম্পাদক মো. নুরুল আহমদ, কার্যকরী সদস্য মো. নাজমুল ইসলাম, মঞ্জু লাল দাস, আনহার উদ্দিন, সৈয়দ আতিকুর রহমান ও কাওছার আহমদ, সাবেক অর্থ সম্পাদক বদরুল হক, মোটরসাইকেল ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আহমদ, শফিক আহমদ, খলিল আহমদ, পপুলার অটো’র মেকানিক মুক্তার মিয়া, মো. শফিউল আলম শফিক, এম এ এম মামুন, সিলেট লুব্রিক্যান্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাজ গন, প্রচার সম্পাদক ইমরান সরকার প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে এসোসিয়েশনের নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে এসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু ও সাবেক অর্থ সম্পাদক বদরুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ইফতার মাহফিলের পূর্বে মোনাজাত করেন প্রধান অতিথিসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo