মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
রমজানের শিক্ষার আলোকে রাষ্ট্র গঠনে কাজ করুন : ফখরুল ইসলাম

রমজানের শিক্ষার আলোকে রাষ্ট্র গঠনে কাজ করুন : ফখরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, পবিত্র রমজান মাস প্রশিক্ষণের মাস। এ মাস মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত নেয়ামত। এ মাসে নিজেকে আল্লাহর প্রিয়পাত্র হিসেবে গড়ে তোলার রয়েছে অবারিত সুযোগ। সেই সুযোগ সর্বোচ্চ প্রচেষ্টায় কাজে লাগাতে হবে। তিনি বলেন রমজান মাসের অন্তর্নিহিত শিক্ষা ধারণ করুন এবং পবিত্র রমজানের শিক্ষার আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করুন।

মো. ফখরুল ইসলাম রোববার কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী এলাকায় জামায়াতে ইসলামী দক্ষিণ রনিখাই ইউনিয়ন শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন পবিত্র রমজান আমাদেরকে আলোকিত করতে আসে। এ মাসের রহমতের ফল্গুধারা এবং মহান মাবুদের ক্ষমা থেকে কোনভাবেই নিজেকে বঞ্চিত করা যাবে না। বরকতপূর্ণ এ মাস থেকে জীবনের সর্বোত্তম পাথেয় সংগ্রহ করতে হবে।

দক্ষিণ রনিখাই ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সেক্রেটারী আনোয়ারুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জুয়েল আমীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন খান, যুব নেতা ইকবাল হোসেন ইমাদ প্রমূখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo