মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আটাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আটাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সিলেটের একটি অভিজাত হোটেলে আটাব সিলেট অঞ্চলের সেক্রেটারি দেওয়ান রুশো চৌধুরীর সঞ্চালনায় ও আটাবের প্রেসিডেন্ট আবদুস সালাম আরেফের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আটাবের মহাসচিব আসফিয়া জান্নাত সালেহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল হক, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলহাজ আতাউর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান।

এসময় উপস্থিত ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ, বিমান বাংলাদেশ সিলেটের জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ মজুমদার ও হাবের সেক্রেটারী আব্দুল কাদির, ঢাকা কেন্দ্রীয় পরিষদের অর্থ সচিব লায়ন মো. শফিকুল আলম নান্টু, উপ-সচিব মোহাম্মদ তোয়াহা চৌধুরী, মনসুর আলম পারভেজ, ফজলুল হক, আবুল কালাম আজাদ, ইফতেখারুল আলম রাসেল, দিদারুল হক, মো. শাহিন- উজ-জ্জামান, কামাল উদ্দিন, এটিএম খুরশেদ আলম, কামাল শিকদার, আটাব সিলেট আঞ্চলিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের মো. আবু জাফর, তাজুল ইসলাম, দিদার আহমদ, মুহিবুল হক সহ সিলেট অঞ্চলের সকল সদস্যবৃন্দ। শুরুতে কোরআন তিলাওয়াত করেন আটাব সিলেট অঞ্চলের সহসভাপতি আবুল কালাম আজাদ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo