মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোয়াইনঘাটে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান

গোয়াইনঘাটে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান

নিউজ মিরর ডেস্ক
মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে গোয়াইনঘাট উপজেলা প্রসাশন। সোমবার (১০ মার্চ) দুপুরে গোয়াইনঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে র‌্যাব-৯, ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতিতে সুন্দ্রগাঁও ব্রিজের পাশে অবস্থিত আব্দুস সালাম ব্রিক ফিল্ডের চুল্লি গুড়িয়ে দেওয়া হয়। বিকেলে লামাপাড়া গ্রামে অবস্থিত ডিএমপি ব্রিক ফিল্ডের সকল কার্যক্রম বন্ধ করে কাঁচা ইট গুড়িয়ে দেওয়াসহ ফায়ার সার্ভিস টিম ইট ভাটার আগুন নিভিয়ে দেয়।

অভিযান পরিচালনা কার্যক্রমে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মামুন, র্যার-৯ এর সদস্যবৃন্দ ফায়ার সার্ভিস টিম ও সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক গোয়াইনঘাটের অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। সঠিক কাগজপত্র না থাকায় আব্দুস সালাম ব্রিক ফিল্ডের চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে এবং অঙ্গীকার নামার মাধ্যমে ডিএমপি ব্রিক ফিল্ডের সকল কার্যক্রম বন্ধ করে কাঁচাইট গুড়িয়ে দেওয়াসহ আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo