মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে সাংবাদিকদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

সিলেটে সাংবাদিকদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নিউজ মিরর ডেস্ক
ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে সিলেটে অবস্থানরত ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ই মার্চ) সিলেটের জিন্দাবাজারস্থ একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় ইফতারে উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. নুরুল ইসলাম বাবুল।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, গত জুলাই বিপ্লবে সাংবাদিকদের ভুমিকা ছিলো সম্মুখ যোদ্ধার মত। সাংবাদিকরা তুলে ধরবেন, ছাত্রশিবির ভুল করলে ছাত্রশিবিরের বিপক্ষেও লিখবেন। তিনি সাংবাদিকদের দেশ গড়ায় ভুমিকা রাখার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দীন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদসহ প্রেসক্লাবগুলোর নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ।

সাংবাদিক নেতারা ছাত্রশিবিরের উক্ত আয়োজনের প্রশংসা করে বলেন, দীর্ঘ জুলুম ও ফ্যাসিবাদের নির্যাতন পেরিয়ে ছাত্রশিবিরের সুশৃঙ্খল আয়োজন আমাদের মুগ্ধ করেছে। গত ১৫ বছর ছাত্রশিবির মিডিয়ার মাধ্যেমে সবচেয়ে বেশি মিথ্যাচারের শিকার হয়েছে। নেতৃবৃন্দ ছাত্রশিবিরের কাছে আরো বেশি গঠনমুলক কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo