মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দাসপাড়ায় চোরাই কমসমেটিকসহ চোরাকারবারি আটক

দাসপাড়ায় চোরাই কমসমেটিকসহ চোরাকারবারি আটক

নিউজ মিরর ডেস্ক
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকসহ একজনকে চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শাহপরান থানাধীন দাসপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করে একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে এসব পণ্য আটক করা হয়। এসময় মিঠু দাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জের দোয়ারাবাজর থানার মান্নারগাঁও এলাকার বিনু বুসন দাসের ছেলে।

এসএমপি সূত্র জানায়, দাসপাড়া থেকে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় নেহা মেহেদী, কাভেরি মেহেদি, স্কিন শাইন ক্রিম, জিলেট ব্লেড উদ্ধার করে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। জব্দকৃত কসমেটিকসের বর্তমান বাজারমূল্য ৮ লাখ ৭৮ হাজার ৪শ টাকা বলে জানান তিনি।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo