সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স সিলেটের ইফতার ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত

দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স সিলেটের ইফতার ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত

জিয়া সাইবার ফোর্স সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সংগঠনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) নগরীর পাঠানটুলা গোয়াবাড়ীস্থ জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদ্রাসায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জিয়া সাইবার ফোর্স সিলেট জেলার আহবায়ক জামাল আহমদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাক আহমদ চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শুয়েব মুন্না, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ মাহতাব, জিয়া সাইবার ফোর্সের মহানগরের সাধারণ সম্পাদক আবির হাসান মুহিন, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রুমান আহমেদ রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স সিলেট জেলার যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন বাবুল, সদস্য সৈয়দ মজনু মিয়া, মহানগরের সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন, গোয়াইনঘাট উপজেলার আহবায়ক জসিম উদ্দিন, জকিগঞ্জ উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মস্তাক আহমদ, জালালাবাদ থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, জকিগঞ্জ পৌর ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রাদি প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo