বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ফ্যাড-ক্যাব সিলেট জোনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফ্যাড-ক্যাব সিলেট জোনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট জোনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ১১ মার্চ মঙ্গলবার নগরীর সোবহানিঘাটস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

ফ্যাকড-ক্যাব সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তৈয়ব দিপু’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেল্টা’র (সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেইনিং ইন্সটিটিউট ) প্রেসিডেন্ট খালেদ আহমদ, সেক্রেটারী সুলতান আহমদ, ব্রিটিশ কাউন্সিল সিলেটের এর এক্সামিনেশন সার্ভিসের ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ, ইউ সি বি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম, পূবালী ব্যাংক লিমিটেড দরগাহ গেইট শাখার জি.এম মাকসুদা বেগম, ইস্টার্ন ব্যাংক উপশহর শাখার ম্যানেজার মোঃ বাহার উদ্দিন, উক্ত ইফতার মাহফিলে ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ফ্যাড-ক্যাব সিলেট জোনের সদস্য, ইউনিভার্সিটির প্রতিনিধি ও এডুকেশন কনসালটেন্ট বৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ফ্যাড-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোঃ আব্দুল হাফিজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন-কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহবান জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo