সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ছাতকে মাদ্রাসা ভাঙচুর : পলাতক আওয়ামী লীগ নেতা রেজা

ছাতকে মাদ্রাসা ভাঙচুর : পলাতক আওয়ামী লীগ নেতা রেজা

ছাতক সংবাদদাতা
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সুহিতপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজার বিরুদ্ধে মাদ্রাসা ভাঙচুর, চুরি, প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শনের মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানাধীন গোবিন্দগঞ্জের সুহিতপুর গ্রামস্থ হযরত আবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া মাদ্রাসায় চুরি, ভাংচুর ও প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শনের দায়ে ছাতক থানায় আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজাসহ ১৩ জনের নামোল্লেখ করে মামলাটি দায়ের করেন ইসলামী সোশ্যাল ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষে সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন। মামলা নং-১৪।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ফেব্রুয়ারী মাসের ২০ এবং ২৬ তারিখ পৃথক পৃথক সময়ে ইসলামী সোশ্যাল ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালনাধীন হযরত আবু বকর সিদ্দিক রাঃ হাফিজিয়া মাদ্রাসায় আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজার নেতৃত্বে মামলায় উল্লেখিত ১৩ আসামী সহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের একটি গ্রুপ মাদ্রাসায় ভাংচুর চুরি এবং প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করার মাধ্যমে আনুমানিক ৬৫,০০০/= হাজার টাকা মুল্যোর আসবাবপত্র ভাংচুর এবং আবাসিক ছাত্র এবং স্টাফদের রমজান মাসের খরচ বাবদ রক্ষিত ১,৩৭,৫০০/= এক লক্ষ সাইত্রিশ হাজার পাঁচশত টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ছাতক থানা পুলিশ, ১০ মার্চ অভিযান চালিয়ে এজাহার নামিও ৭নং আসামী লোকমান হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই মো. আব্দুস ছাত্তার জানান, অভিযোগের পর অভিযান চালিয়ে মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo