মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : কাইয়ুম চৌধুরী

সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। গণপরিষদ ও সংসদ নির্বাচনের প্রস্তাব রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে তা স্বৈরাচারীদের পুনর্বাসনের সুযোগ তৈরি করবে, যা গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী।

বুধবার (১২ মার্চ) বিকেল ৫টায় দক্ষিণ সুরমা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাইয়ুম চৌধুরী বলেন, সরকারকে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য দায়িত্বশীল, সতর্ক ও সংযত আচরণ করতে হবে। দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এছাড়া, দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।

দক্ষিণ সুরমা উপজেলা জাসাস-এর আহ্বায়ক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা জাসাস-এর আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমেদ মেম্বার, জেলা জাসাস এর সদস্য সচিব রায়হান এইচ খাঁন, পাবেল রহমান, রায়হানুল হক, রাসেল হোসেন, রাজু আহমেদ, আখতার হোসেন, জুয়েল আহমদ, মোহাম্মদ আব্বাস, দক্ষিণ সুরমা উপজেলা জাসাস এর যুগ্ম-আহ্বায়ক শামীম আহমেদ, মোঃ অলিউর রহমান নাহিদ, মোঃ নাজিম উদ্দিন, মহিম উদ্দিন আহমদ রাফি, শাহরিয়ার আহমদ ইমন, সদস্য সায়েফ আহমদ ও হাসান আহমেদ মান্না প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo