সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিএনপির অভিনন্দন

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিএনপির অভিনন্দন

https://newsmirror24.news/

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে এক বার্তায় অভিনন্দন জানিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মূলত তার গণতান্ত্রিক দায়িত্বের কারণে। আমরা আশাকরি নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের মাধ্যমে সাধারণ মানুষ রাষ্ট্রের কার্যক্রম এবং নীতিনির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে সহজে জানতে পারবে। একটি স্বাধীন গণমাধ্যম জনগণের চোখ ও কান হিসেবে কাজ করতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দ সমাজে অপসংস্কৃতির পরিবর্তনে ভূমিকা ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হবেন।

জেলা নেতৃবৃন্দ বলেন, জনগণের পক্ষে কথা বলতে তাদের যে অফুরন্ত সক্ষমতা রয়েছে, সেটি কাজে লাগিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে সিলেটে গণমাধ্যমের আরো প্রভাবশালী অবস্থান তৈরি করবেন বলে আমরা আশা রাখি। গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যা ক্ষতিকর, তা তাদের কাছে বিবর্জিত হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনতে সহায়ক হবেন। এবং ঐতিহাসিক সিলেট জেলা প্রেসক্লাবের ঐতিহ্য ধারণ করে তারা সঠিকভাবে পরিচালনা করবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo